সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে চাঁদপুর সদর থানাধীন ০২ নং আশিকাটি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে ২৫ নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন। তিনি উপস্থিত জনসাধারণের মতামত গ্রহণ করেন এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁদপুর; সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনসাধারণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়