1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে বিশেষ ‘সাইবার পুলিশ ইউনিট’ ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত নভেম্বরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, রোববার থেকে শিক্ষকদের কর্মবিরতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রোডম্যাপ

ডিএমপির এসি-এডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জারি করা পৃথক দুটি আদেশে এসব পদায়ন করা হয়। এর মধ্যে তিনজন সহকারী পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনের এসি মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনের এসি হিসেবে পদায়ন করা হয়েছে। নিউমার্কেট জোনের এসি মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনের নতুন এসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা অপর আদেশে দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন করা হয়। এতে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে এবং ডিএমপির এডিসি আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সদরদপ্তরের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page