
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি, পুরোহিত ও সেবাইতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি, মন্দিরের পুরোহিত ও সেবাইতরা অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।