1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার নতুন কমিটি

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় আলহাজ্ব মো. দ্বীন আলীকে সভাপতি এবং আলহাজ্ব ডা. আব্দুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) এর হলরুমে হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলীর সভাপতিত্বে এবং সহসভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর লিয়াকত পারভেজ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আখতারুজ্জামান, আলহাজ্ব প্রফেসর আবু নছর, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, বড় বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল খালেক, আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুস্তাফিজুর রহমান ছোট, আলহাজ্ব আশরাফুল করিম ধনী, আলহাজ্ব আফজালুল করিম বিপু ও আলহাজ্ব এস এম আলাউদ্দিন সেলিমসহ সংস্থার সদস্যরা।

সভায় সদ্য সমাপ্ত হাজী সম্মেলন ২০২৬-এর আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি আগামী ২০২৭ সালের হাজী সম্মেলন আরও সুন্দর ও আকর্ষণীয়ভাবে আয়োজন এবং হাজীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় হাজী কল্যাণ সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আলহাজ্ব মো. দ্বীন আলীকে পুনরায় সভাপতি এবং আলহাজ্ব ডা. আব্দুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা ও পৃষ্ঠপোষকসহ মোট ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page