1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করতে চায় ইসি ডিআইজি-এসপিসহ ১৪ পুলিশ কর্মকর্তার রদবদল, বদলেছে ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপির নেতৃত্ব মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হতে পারে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি গাজী নজরুল ইসলাম, ‘ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী’ রাঙামাটিতে উদ্ধার হওয়া ৪৭ হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিল জেলা পুলিশ খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু

ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি গাজী নজরুল ইসলাম, ‘ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওটি প্রকাশের পর তিনি দাবি করেছেন, সেখানে দেখা যাওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি রাজনৈতিকভাবে অপপ্রচার করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন সময়ে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান দ্য ডিসেন্টরিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি এআই-নির্মিত নয়; এটি বাস্তব ফুটেজ।

মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, “হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।”

তিনি দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে মরিয়মের বাবা মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানের সময় তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে যাওয়ার কথা বলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন।

এমপির অভিযোগ, তারা তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন এবং পরে ভাড়া করা গাড়ি আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, পরে জানতে পারেন, তার দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বের পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে।

বিবৃতিতে তিনি দাবি করেন, ওবায়দুল্লাহ তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। পরে রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত ১৭ জুন পরিবারের সম্মতিতে এবং প্রথম স্ত্রী মাকছুদা বেগমের সম্মতিক্রমে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তাই ভিডিওটি নিয়ে যে ধরনের প্রচার চালানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিওবার্তায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগম বলেন, “আমার স্বামী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম বেগমের বৈধভাবে বিয়ে হয়েছে। এটি নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, তাদের তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আমি আইনগত ব্যবস্থা নেব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page