1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সিসিটিভি আছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জননিরাপত্তার স্বার্থে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো মেট্রোরেল লাইনের নিচে এবং স্টেশন এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা রয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও সড়ক পরিবহন বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) মেট্রোরেল লাইনের নিরাপত্তা নিয়ে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেন।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। ওই ঘটনার পর মেট্রোরেল লাইনের নিরাপত্তা পরিস্থিতি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে তিনটি রিট করা হয়।

রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। কমিটি গত জুনে আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মেট্রোরেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন ধাপে বিভিন্ন সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এদিকে, কোরবানির ঈদের সময় উত্তরা এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিও আদালতের নজরে আনেন রিটকারীরা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে রুল জারির আবেদন করেন তাঁরা।

রোববার ওই রুলের শুনানিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের নিচে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

আইনজীবীরা বলেন, রাজধানীতে মেট্রোরেল লাইনের নিচের প্রধান সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করেন। ফলে পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল লাইনের নিচে পর্যাপ্ত সিসিটিভি নজরদারি থাকা গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page