1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

খুলনার সোনাডাঙ্গায় নানি ও দুই নাতি হত্যা মামলার প্রধান আসামি রফিকুল গ্রেপ্তার

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

খুলনার সোনাডাঙ্গা এলাকায় নানি ও দুই নাতিকে হত্যার মামলার প্রধান আসামি রফিকুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বরিশাল সদরের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল। তিনি জানান, শুক্রবার (৫ জুন) দুপুরে র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

র‍্যাব-৬ এর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বরিশাল সদরের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে রফিকুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল হাওলাদার পেশায় একজন ট্রাকচালক। তিনি খুলনা নগরীর দৌলতপুর থানার মো. আলমগীর হাওলাদারের ছেলে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবি বেগম ও তার দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই শিশু দুটির সৎ বাবা রফিকুল হাওলাদার পলাতক ছিলেন।

পরবর্তীতে উন্নত প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৬ অভিযান চালিয়ে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "খুলনার সোনাডাঙ্গায় নানি ও দুই নাতি হত্যা মামলার প্রধান আসামি রফিকুল গ্রেপ্তার"

  1. Rattling nice pattern and excellent subject material, nothing else we need :D.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page