1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

৭২০০mAh ব্যাটারির ‘ভিভো ওয়াই৩১ডি’ এখন বাংলাদেশে

টেক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তাদের সবচেয়ে বড় ব্যাটারির ফোন ‘ভিভো ওয়াই৩১ডি’ বাংলাদেশে উন্মোচন করেছে। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, স্মুথ গেমিং এবং নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি এই ডিভাইসটি ইতোমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে।

ফোনটির প্রধান আকর্ষণ হলো ৭২০০mAh ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। ভিভোর উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তির কারণে বারবার চার্জ ছাড়াই দীর্ঘ সময় ব্যবহার করা যায়। একবার ফুল চার্জে টানা প্রায় ১৩.২ ঘণ্টা পর্যন্ত গেমিং সাপোর্ট দেয় ডিভাইসটি। এছাড়া রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্য ডিভাইসও চার্জ করা সম্ভব।

পারফরম্যান্সের দিক থেকে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর, যা গেমিং, ভিডিও স্ট্রিমিং ও দৈনন্দিন ব্যবহারে দ্রুত ও স্থিতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করে। ফোনটিতে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও গেমিং আরও স্মুথ হয়। ‘গেম বুস্ট মোড’ ও উন্নত কুলিং সিস্টেম দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন গেমিং পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে।

এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন, যা দীর্ঘদিন ব্যবহারের পরও পারফরম্যান্স স্থিতিশীল রাখতে সহায়ক। উন্নত ভিজ্যুয়াল ও অডিও আউটপুট গেমিং, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ে আরও ইমারসিভ অভিজ্ঞতা প্রদান করে।

ভিভো ওয়াই৩১ডি বাংলাদেশের সকল অনুমোদিত স্টোর ও ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। এর ৬GB/১২৮GB ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, ৮GB/১২৮GB ২৬,৯৯৯ টাকা এবং ৮GB/২৫৬GB ৩১,৯৯৯ টাকা।

৫ মার্চ ২০২৬ থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেল উপলক্ষে গ্রাহকরা পাচ্ছেন এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট (শর্ত প্রযোজ্য) এবং আকর্ষণীয় জিপি ইন্টারনেট বান্ডেল অফার।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!