1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
খুলনায় যুবদলের নবগঠিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঘুষ নেওয়ার অভিযোগে ফরিদপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ: জ্বালানি প্রতিমন্ত্রী সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একাধিক ড্রোন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি জয়নুল আবেদীন স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক বিশ্লেষণ আগামী ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সিয়াটলে স্পেস নিডলের কাছে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫

ময়মনসিংহে এনসিপির পথসভা: নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নির্বাচনি ইঞ্জিনিয়ারিংয়ের’ চেষ্টা চলছে। তার দাবি, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা ভবিষ্যৎ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

রোববার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকায় এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা বুঝে গেছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়। আজকের এই কথাগুলো ছয় মাস পর আপনারা মনে করবেন।”

তিনি অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বে ‘খারাপ লোকেরা’ গুরুত্বপূর্ণ অবস্থানে জায়গা করে নিয়েছে এবং তাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ প্রত্যাশিত সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় উন্নয়নের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান তার পরিবারের ভাগ্য পরিবর্তন করবেন। কিন্তু ভালুকার একটি সন্তানের ভাগ্য পরিবর্তন করবেন না। আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে।” তিনি মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে, আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হলে এনসিপি যে কোনো সরকারের বিরুদ্ধেই আন্দোলন চালিয়ে যাবে।

পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ভালুকার বর্তমান সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা, চাঁদাবাজি, প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা-মামলা এবং ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ তোলেন।

সারজিস আলম আরও অভিযোগ করেন, একসময় বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া একজন নেতাকেই পরে দলীয় মনোনয়ন দিয়ে সংসদ সদস্য করা হয়েছে। তিনি দাবি করেন, ওই নেতার অনুসারী নন—এমন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।

এ ছাড়া বিএনপি নেতা ও সাবেক বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বন দখলের অভিযোগ থাকা ব্যক্তিকে মন্ত্রী করা উচিত হয়নি। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বেরও রাজনৈতিক দায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এনসিপির এই পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এ টি এম মাহবুব উল আলম, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, ভালুকা উপজেলা আহ্বায়ক আশরাফ উদ্দিন এবং উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page