1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

এক্সরে-তে ধরা পড়ল চুরি করা সোনার চেইন

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তল্লাশিতে চেইন না পাওয়ার পর এক্স-রে করা হলে তার পেটের ভেতরে সোনার চেইন দুটি শনাক্ত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা দুটি সোনার চেইন লক্ষ্য করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় চক্রের সদস্যরা ধাক্কাধাক্কি করে জটলা সৃষ্টি করে তার গলা থেকে চেইন দুটি খুলে নেয়।

এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় রোগীর স্বজনরা সিনারা বেগমকে আটক করে তল্লাশি করেন। তবে তার কাছ থেকে চেইন দুটি পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি সোনার চেইন দুটি গিলে ফেলার কথা জানান।

পরে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়। বর্তমানে সিনারা বেগম হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, ‘অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page