1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

আশুরার তাজিয়া মিছিলে জোরদার নিরাপত্তা, ডিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৬ জুন রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিছিল চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এসব নির্দেশনা ও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের ধারালো ও দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে ধর্মীয় পরিবেশের গাম্ভীর্য বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক জাতীয় সামগ্রী ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান ইমামবাড়াসহ প্রধান প্রধান অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি ডগ স্কোয়াড ও ম্যানুয়াল তল্লাশির মাধ্যমে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

পুলিশ জানিয়েছে, ইমামবাড়ায় প্রবেশের সময় দর্শনার্থীদের আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এছাড়া মিছিলের রুট ও অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী এবং সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মিছিলের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটিকেও প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ দিয়েছে ডিএমপি।

পুলিশ বলছে, ধর্মীয় অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page