1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৭০ বস্তা অবৈধ ঝিনুক জব্দ, আটক ১

রণজিৎ বর্মণ, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের বিশেষ অভিযানে ৭০ বস্তা অবৈধ ঝিনুক ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তারা উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ বস্তা অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়। একই সঙ্গে ঝিনুক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

আটক ব্যক্তি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রিপন শেখ (৩০)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ঝিনুক ও জব্দ করা ট্রাক বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ ও জলজ সম্পদ অবৈধভাবে আহরণ, পরিবহন ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page