1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী খিলক্ষেতে ডিবির অভিযান: ডিজে পার্টি ও মাদকের অভিযোগে আটক ৮৪ রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে ডিসি সম্মেলনের আগে ডিসেম্বরে প্রথমবার ইউএনও সম্মেলনের পরিকল্পনা বাংলাদেশ-নেপালের উদাহরণ টেনে ভারতে ‘শাসন পরিবর্তনের’ বিরুদ্ধে মোহন ভগবতের হুঁশিয়ারি পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত শুরু ও শেষ করতে চাই: প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর, নাম রাখলেন দেবী দুর্গাপূজার নবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় রোনালদোর জরিমানা, ৩০ দিনের নিষেধাজ্ঞা

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর, নাম রাখলেন দেবী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। দশেরার শুভ দিনে মেয়ের নাম ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি শেয়ার করেছেন তাঁরা। দ্বিতীয় কন্যার নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং।

প্রকাশিত ছবিতে দীপিকা, রণবীর ও তাঁদের দুই কন্যা দুয়া ও দেবীকে দেখা যায় সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে। পরিবারের চার সদস্যের পোশাক তৈরি করেছে ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবা। ছবিতে বড় মেয়ে দুয়াকে ছোট বোনের পাশে দেখা যায়।

ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং।’ তাঁদের এই পোস্টের পর ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকাও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট একটি পায়ের ছাপের ছবি প্রকাশ করে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছিলেন তাঁরা। ছবিতে লেখা ছিল, ‘আমাদের ঘরে নতুন কন্যাসন্তানকে স্বাগত। ১৯.৯.২০২৬। দুয়া, দীপিকা, রণবীর।’ পোস্টটির ক্যাপশনে ছিল নজর না লাগার ইমোজি।

দ্বিতীয় কন্যার নাম প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে পরিবারের আনন্দ ভাগ করে নিলেন বলিউডের এই তারকা দম্পতি। তাঁদের পারিবারিক মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজর কেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page