1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে ওঠেননি ৬১ যাত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৬ জন ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর পরিকল্পনা ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ঝালকাঠিতে খাদে বাস, সুপারভাইজার নিহত বরিশালে এমডিকে মারধরের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা গুলিস্তানে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদ বাংলাদেশে ‘সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে খাদে বাস, সুপারভাইজার নিহত

ওয়াহিদুল, বরিশাল রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্য যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের নাহিদ সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) চলে আসে। সেটিকে এড়াতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসের সুপারভাইজার বাসটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page