1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক, ২৫ দিনে চট্টগ্রাম বন্দরে ৩০ জাহাজ

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ইরান, যুক্তরাষ্ট্রইসরায়েল-এর চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি-তে অচলাবস্থা তৈরি হলেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ এখনো স্বাভাবিক রয়েছে।

গত ২৫ দিনে চট্টগ্রাম বন্দর-এ জ্বালানি তেলবাহী ৩০টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ২৭টি ইতোমধ্যে তেল খালাস করে ফিরে গেছে এবং বর্তমানে দুটি জাহাজ থেকে খালাস কার্যক্রম চলছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে আরও ছয়টি জাহাজ বন্দরে ভিড়বে, যার মধ্যে তিনটিতে এলএনজি, দুটিতে গ্যাস অয়েল এবং একটিতে এলপিজি থাকবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে ইরান। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাকপাকিস্তান রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানি বিভিন্ন দেশ থেকে আমদানি হয়েছে—যার মধ্যে কাতার, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুরভারত উল্লেখযোগ্য।

তবে পরিশোধিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রুড অয়েল আমদানে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। মার্চ মাসে নির্ধারিত দুটি জাহাজের একটিও এখনো দেশে পৌঁছেনি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি একটি জাহাজে করে অপরিশোধিত তেল আমদানি করা হয়।

জানা গেছে, দেশে বছরে মোট ৬৫-৬৮ লাখ টন জ্বালানির চাহিদার মধ্যে প্রায় ২০ শতাংশ ক্রুড অয়েল এবং বাকি ৮০ শতাংশ পরিশোধিত জ্বালানি বিদেশ থেকে আমদানি করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!