ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
রোববার পশ্চিমবঙ্গ প্রদেশের পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স তাকে সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে অনুপ্রবেশ ও ভারতে অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যা মামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়