1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

খাগড়াছড়িতে সেনা–পুলিশের অভিযানে ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার, দোকান মালিক আটক

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুদি দোকান মালিক মো. আলমকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় অবস্থিত ‘আলম স্টোর’ নামের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের সেনাসদস্য এবং দীঘিনালা থানা পুলিশের একটি টহল দল যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন হালদার।

অভিযান শেষে উদ্ধারকৃত জ্বালানি তেলসহ দোকান মালিক মো. আলমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মো. আলম উত্তর মিলনপুর এলাকার মৃত মো. ইউনুস মিয়ার ছেলে।

দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১৫০ লিটার জ্বালানি তেল ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত মো. আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!