1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

২০ এপ্রিল থেকে সারা দেশে হাম টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে এবং কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমান সরকারের নেতৃত্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল, তবে তা এখন কাটিয়ে উঠছে সরকার।’

তিনি আরও জানান, ২ কোটি ১৯ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সংগ্রহ করা হয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ টিকা দেওয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী জনগণকে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে এবং কোল্ড চেইনও রক্ষা করা হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!