1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

হেলথ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩১ জনে। একই সময়ে নতুন করে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৩৪৭ জন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৩ হাজার ৮৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মৃত্যু ঘটে ১ হাজার ৭০৫ জনের—যা দেশের ইতিহাসে সর্বাধিক।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!