1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ফেসবুকে এল ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার, যেভাবে বাড়াবেন অ্যাকাউন্টের নিরাপত্তা

টেক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি নিরাপত্তা ফিচার চালু করেছে মেটা। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের এই ফিচার অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা যাচাই এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে সহায়তা করবে।

ফেসবুক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ফিচার চালু থাকলে প্রয়োজনে ব্যবহারকারীর পরিচয় দ্রুত যাচাই করা সম্ভব হবে। ফলে অ্যাকাউন্ট হ্যাক হলে বা পুনরুদ্ধারের প্রয়োজন হলে মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।

যেভাবে চালু করবেন

ফেসবুক হেল্প সেন্টারের নির্দেশনা অনুযায়ী, প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন (মেনু) আইকনে ট্যাপ করুন।

এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন। সেখানে Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন এবং যে ফেসবুক অ্যাকাউন্টে ফিচারটি চালু করতে চান সেটি বেছে নিন।

এরপর Next বাটনে চাপলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি সঠিকভাবে প্রবেশ করানোর পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করুন।

পরবর্তী ধাপে মোবাইলের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। এরপর পর্দায় প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে বা বামে তাকানো কিংবা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে।

ভেরিফিকেশন সফল হলে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু ‘ভেরিফিকেশন সেলফি’ চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে— এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও বাড়াতে শক্তিশালী ও ভিন্নধর্মী (ইউনিক) পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যালোচনা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page