1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
পরিচয়পত্র ছাড়া হকারি নয়, নির্ধারিত এলাকার বাইরে ব্যবসাও বন্ধ: ডিএসসিসি প্রশাসক ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ, রেখে পালালেন দুই ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সেতু ভেঙে বিপত্তিতে এমপি আব্দুস সাত্তার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে মধ্যস্থতায় মামলা নিষ্পত্তির সুযোগ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে সাভারে আবারও প্রেসার কুকার থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শেরপুরে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করা হয়।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page