1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ পরিবারের

এমদাদুল, রংপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

রংপুরের পীরগঞ্জে নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় আবু সাঈদের বাবা-মা আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তারা এ প্রতিক্রিয়া জানান।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, হত্যাকাণ্ডে মাত্র দুইজনের মৃত্যুদণ্ডে তিনি সন্তুষ্ট নন। তার দাবি, আরও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল এবং অনেক অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি অভিযোগ করেন, বড় অপরাধীদের এড়িয়ে ছোটদের শাস্তি দেওয়া হয়েছে।

তিনি সরকারের কাছে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।

আবু সাঈদের মা মনোয়ারা বেগমও রায়ে অসন্তোষ জানিয়ে বলেন, আরও বেশি আসামির মৃত্যুদণ্ড হলে তারা সন্তুষ্ট হতেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!