রাজধানীর ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন— ইমতিয়াজ আহমেদ (১৯), সজীব (১৯), মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫), মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩), মো. স্বপন মিয়া (৩৪) এবং ছয়জন কিশোর অপরাধী।
পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়