সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (৮ মার্চ) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বলেন, “চলেন যুদ্ধে যাই।”
সকাল ৮টা ৪২ মিনিটে বাসা থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তিন শব্দের এই কথায় তিনি মূলত দেশ পরিচালনার দায়িত্ব ও চ্যালেঞ্জকে ‘যুদ্ধ’ হিসেবে তুলে ধরেছেন। তার মন্তব্যে উপস্থিত কর্মকর্তারা প্রথমে কিছুটা বিস্মিত হলেও দ্রুতই এর অর্থ বুঝতে পারেন।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। আজ সারাদিনই তার একাধিক বৈঠক রয়েছে।
আজকের সূচিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়