1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কুমিল্লার নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ: বৃদ্ধ পিতার অভিযোগ, পুত্রবধূর ঘরে রহস্যজনক ব্যক্তি

মইনুল, কুমিল্লা রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ পিতাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের চোখে একটি চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে। অভিযুক্ত পুত্রবধূর ঘরে এক অপরিচিত পুরুষকে দেখে পরিচয় জানতে চাইলে, তিনি তড়িঘড়ি করে তাকে নিজের ‘দেবর’ বলে পরিচয় দেন।

উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী হেদায়েত উল্লাহ তার ছেলে আব্দুল মান্নান, প্রবাসী আবু তাহের এবং পুত্রবধূ ইয়াসমিন আক্তার প্রিয়ার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, ছেলেরা প্রবাসে থাকলেও তাকে এবং তার অসুস্থ স্ত্রীকে কোনো ভরণপোষণ দেন না। উল্টো পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে।

হেদায়েত উল্লাহর অভিযোগ, তার ছেলেরা দেশে না থাকলেও পুত্রবধূ ইয়াসমিন আক্তার প্রিয়ার বাসায় সবসময় অপরিচিত লোকজনের যাতায়াত হয়। সরেজমিনে সাংবাদিকরা অভিযুক্ত পুত্রবধূর বক্তব্য নিতে গেলে তার ঘরে একজন অপরিচিত পুরুষকে দেখা যায়। পরিচয় জানতে চাইলে প্রিয়া তাকে নিজের ‘দেবর’ বলে দাবি করেন। তবে ওই ব্যক্তির পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্য সৃষ্টি হয়েছে।

বৃদ্ধ পিতা আরও জানিয়েছেন, “আমি অসুস্থ। আমার ছেলে-মেয়ে সবাই সম্পত্তির অংশীদার। কিন্তু তারা আমার কথা না শুনে আমাকে ও আমার মেয়েদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আব্দুল মান্নান পরিবারের আরেক সদস্যের ১ কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয়ভাবে একাধিকবার বিচার চেয়ে ব্যর্থ হয়ে আইনের শরণাপন্ন হয়েছি।”

অভিযুক্ত ইয়াসমিন আক্তার প্রিয়া তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!