1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

২৫ ডিমসহ পদ্ম গোখরো সাপ উদ্ধার

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের বারান্দা থেকে ২৫টি ডিমসহ বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বন্যপ্রাণী ও স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি ও ডিমগুলো উদ্ধার করেন।

স্থানীয় বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তায় ভর্তি বালি ও ভাঙা ইটের টুকরো স্তূপ করে রাখা ছিল। শুক্রবার রাতে সেখান থেকে বালি নিতে গেলে পরিবারের সদস্যরা সাপটি দেখতে পান। পরে খবর পেয়ে শাওন ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ফুট দীর্ঘ পদ্ম গোখরোটি উদ্ধার করেন।

আমীর হোসাইন শাওন জানান, সাপটির ২৫টি অক্ষত ডিম ও একটি খোলস পাওয়া গেছে। ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য সেগুলো প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরে সাপটিকে নিরাপদে জঙ্গলে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page