1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে দিনের বেলায় সড়কে ডাকাতি, জিম্মি করে লুট শতাধিক যাত্রীর টাইগার শ্রফের গাড়িতে গুলি, সালমান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে বিশেষ অধ্যাদেশ জারি বেনামে বিমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার নগদ লেনদেনে প্রতিবেদন বাধ্যতামূলক পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল কাপড় ও পচা ফল দুর্গাপূজার ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৫ এপেক সম্মেলনে পুতিন-ট্রাম্প-শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বিশ্বের বিখ্যাত মসজিদকে ঘিরে গড়ে উঠেছে যেসব ঐতিহাসিক শহর

কক্সবাজারে দিনের বেলায় সড়কে ডাকাতি, জিম্মি করে লুট শতাধিক যাত্রীর

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ব্যাপক লুটপাট চালিয়েছে একদল সশস্ত্র ডাকাত। সোমবার (১৯ অক্টোবর) সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রী ডাকাতির শিকার হয়েছেন। লুট হওয়া যানবাহনের বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।

ভুক্তভোগীদের অভিযোগ, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন, ব্যাংকের চেকবই ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে এমন লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। লুটপাটের শিকার মোট যানবাহনের সংখ্যা নিশ্চিত করতে পারেননি তিনি।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন তিনি। তাঁদের সঙ্গে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দেয় ডাকাতেরা।

রবিউল ইসলামের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রীকে জিম্মি করে লুটপাট চালায়। বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম বলেন, তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে জঙ্গলে নিয়ে মারধর করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

সড়কটিতে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুল হাকিম বলেন, এখানে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও অহরহ ঘটছে। অথচ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেই।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও এ ডাকাতির শিকার হয়েছেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। জীবন বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় সড়কটিতে লুটপাট চালানো হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রীরা ডাকাতদের কবলে পড়েন বলে দাবি তাঁদের।

ঘটনার পর সড়কটিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে পাহাড়ি এ সড়কে নিয়মিত ডাকাতি ও অপহরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page