নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তেল দিতে না পারার জেরে নাহিদ সরদার (৩৫) নামে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সদর উপজেলার পেড়লী গ্রামের আকরম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক সুজাত তেল নিতে স্টেশনে গেলে তাৎক্ষণিকভাবে তেল দিতে না পারায় তার সঙ্গে নাহিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুজাত ইচ্ছাকৃতভাবে ট্রাক তুলে দিলে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। পরে চালক পালিয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়