1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কর্মসূচি। বুধবার (২৯ অক্টোবর) প্রথম দিনের কর্মসূচিতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর মুক্তিকামী ও প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলনের ধারক হিসেবে প্রতিষ্ঠিত হয় উদীচী শিল্পীগোষ্ঠী। শোষণ, নিপীড়ন, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং মানবমুক্তির গান গাওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠন আজও বাংলাদেশের সংস্কৃতিচর্চায় সৃষ্টিশীল নবজাগরণের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

উদীচী যশোর সংসদের আয়োজনে সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন নেতারা। পরে একটি র‌্যালি যশোর সরকারি এম.এম. কলেজ প্রাঙ্গণে গিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় শপথ পাঠ অনুষ্ঠান।

শপথ বাক্য পাঠ করেন উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আফফান ভিক্টর, খন্দকার রজিবুল টিলন, জন দিলীপ দাস, মাসুদ পারভেজ মিঠু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আসিফ আকবর নিপ্পনকাজী শাহেদ নেওয়াজ

এছাড়া উপস্থিত ছিলেন অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেশ কুমার রায়, সদস্য সোমেশ মুখার্জ্জী, চন্দন সিদ্দিকী, চামেলি মুখার্জ্জী, সুকান্ত দাস, সাজেদুর রহমান অপু, অ্যাডভোকেট কামরুন নাহার কণা, মাকসুদা মাসু, সুলতানা পারভীন, রিয়াদুর রহমান, আবু জাফর বাচ্চু, প্রিয় দত্ত, অঞ্জন সাহা পিন্টুসহ উদীচী এম.এম. কলেজ শাখার কর্মীরা।

তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উদীচী যশোর সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব সকল সদস্যকে এ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!