1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণাঢ্য র‍্যালি, উৎসবমুখর পরিবেশ ও সমাবেশের মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের সার্বিক নেতৃত্বে এবং যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকারের সভাপতিত্বে কর্মসূচির সূচনা হয়। র‍্যালি ও পরবর্তী অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও শেখ রাশিদ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত র‍্যালিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল গণি, আজিম উদ্দীন তালুকদার আরশাদ, ডা. আব্দুল লতিফ সাচ্চা তালুকদার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. ইউনূছ খান বাবুল, মো. আনোয়ার হোসাইন, মহিলা নেত্রী মীর শবনম আনসারী, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে দলটির ভূমিকা তুলে ধরেন।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে তৃণমূলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page