1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক পূর্বাচলের সড়কজুড়ে অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড ঢাকাসহ ২০ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি সামনে এলো ৫ হাজার টাকা পাওনার বিরোধ শ্যামনগরে মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ডিসি জানান, রোববার সন্ধ্যা ৭টার পরপর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত মরদেহ থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যবহৃত কক্ষ। পরে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

ইবনে মিজান বলেন, নিহত তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মরিয়ম খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাটির তদন্তে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়। রাত সোয়া ৮টার দিকে ফরেনসিক দল সেখানে পৌঁছে আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।

মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page