1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

আরিফ হোসেন, রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে মোট ১৮টি অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ২১ জনের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী এবং ১৯ জন মাদকসেবী রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বেগমগঞ্জ মডেল থানার পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে।

সেনবাগ থানার অভিযানে মাদকসেবনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্ট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

এ ছাড়া সোনাইমুড়ী থানার অভিযানে ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা করা হয়েছে। কবিরহাট থানার অভিযানে আরও ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্ট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page