1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

২০২৬ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির টাকা গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর ফর্মের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত নিয়ম অনুযায়ী পাঠাতে হবে।

ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে সিনিয়র কোনো শিক্ষককে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!