1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পাহাড় পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ের বনভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার বেলা প্রায় আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে ওই বন কর্মকর্তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জ সংলগ্ন ময়লার ভাগাড় এলাকার শিলছড়ি নামক স্থানে পাহাড় পরিদর্শনে যান।

পরিদর্শনের একপর্যায়ে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই লুৎফর রহমানের মৃত্যু হয়েছিল।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই ওই বন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page