1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনার তদন্তের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, ৪০ জনের বেশি অভিযুক্ত জর্ডানে মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: ইতিহাস, পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কারা? ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা সরকারের ছয় মাস পূর্তি ঘিরে আগস্টে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা বরিশালে ১১ দলীয় সমাবেশে ডা. শফিকুর রহমান: ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবি’ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল মৌলভীবাজারের ইয়ামিম আহমেদ নাবিল

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপার হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।

এ বিষয়ে রোববার (৭ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ১১ মে সাংবাদিক শাকিল আহমেদকে পাঁচটি মামলায় এবং তার স্ত্রী ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান এবং ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

পরবর্তীতে ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page