রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর প্রত্যক্ষ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সবাই কোতয়ালী থানা এলাকার বাসিন্দা। তারা হলেন:
গোপন সংবাদের ভিত্তিতে শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে অতর্কিত অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়