1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতার উদ্বেগ: পাবনা ও গাইবান্ধায় ধর্ষণের পর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

পাবনার ঈশ্বরদী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ–এ সাম্প্রতিক ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নির্মমভাবে হত্যা এবং নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মর্মান্তিক ঘটনা মানবিক মূল্যবোধকে চরমভাবে ভূলুণ্ঠিত করেছে। একইভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে হত্যা করার ঘটনাও জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের ধর্ষণ, হত্যাকাণ্ড এবং সহিংসতার ধারাবাহিকতায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। সরকারের নাগরিকদের জানমাল রক্ষায় ব্যর্থতার কারণেই জনমনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অপরাধের দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও অপরাধপ্রবণ হয়ে উঠছে এবং বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে বলে দেশবাসীর ধারণা। তিনি এসব হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি অবিলম্বে পাবনা ও গাইবান্ধার ঘটনায় জড়িত ধর্ষক ও হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

বিবৃতির শেষাংশে তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!