1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক

মোঃ রাকিব হোসাইন রিদয়, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) দুপুরে সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মেঘনা ঘাট এলাকার একটি ট্রান্সপোর্ট ওয়ার্কশপের সামনে থেকে তাকে আটক করে।

আটককৃত যুবকের নাম মোঃ হেলাল শরীফ (২৯)। তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার খান খানাপুর এলাকার বাসিন্দা। বর্তমানে সোনারগাঁ উপজেলার প্রতাপেরচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!