শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে। একের পর এক বিভিন্ন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া সারা বছর ধরে চলতে থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং ধাপে ধাপে বিভিন্ন সিটি করপোরেশনে ভোটগ্রহণ আয়োজন করা হবে।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর কোনো নির্দিষ্ট ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না এবং আমাদের নিজস্ব কোনো ঘাটতি ছিল কি না—এসব বিষয় নিয়ে কমিশন চিন্তা করছে ও কাজ করছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়