1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

টেকনাফে সাগরপথে মালয়েশিয়াগামী মানবপাচার চক্রে কোস্ট গার্ডের অভিযান, ৫০ ভুক্তভোগী উদ্ধার

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

তিনি জানান, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, টেকনাফ স্টেশন, শাহপরীর দ্বীপ আউটপোস্ট এবং বাহারছড়া আউটপোস্টের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বাহারছড়া সংলগ্ন সাগর এলাকায় একটি সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়।

পরবর্তীতে ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে আনা হয়। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো হতো এবং স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো।

পাচারকারীরা এসব মানুষকে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল বলে জানানো হয়। একই সঙ্গে কয়েকজনকে দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা, জব্দ করা ট্রলার এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page