1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে পৌঁছে এমপিদের সংসদে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমানের অচিনপুর ফ্রিজ ছাড়াই আম সতেজ রাখার সহজ ও কার্যকর ঘরোয়া উপায় শাপলা চত্বর ঘটনায় মানবতাবিরোধী মামলায় রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ গাইবান্ধায় কিশোর হত্যার অভিযোগে উত্তেজনা, অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর বরিশালে অবৈধ দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৯,৫০০ টাকা ফ্লাইওভারে ছুরিকাঘাতে যুবক নিহত, ছিনতাইয়ের অভিযোগ শ্রীমঙ্গলে উৎসবের আমেজ, ফ্যামিলি কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ জয়, ঢালিউডসহ শোবিজ অঙ্গনে উচ্ছ্বাস এআই যুগে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন: চীনে বাতিল হচ্ছে হাজারো মানবিক ডিগ্রি

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ

টেক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও অডিও ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার বিধান নতুন আইনে যুক্ত করা হবে।

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের ওপর আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান-এর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট নেটওয়ার্ক, এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট, নারী ও শিশুদের অনলাইন হয়রানি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি সংসদে তুলে ধরেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের প্রধান, তার পরিবার এবং রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কনটেন্ট ছড়ানো হচ্ছে। তিনি মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, সাইবার স্পেসের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল মিডিয়াকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, “সাইবার সুরক্ষা আইন, ২০২৬” নামে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধনের খসড়া প্রস্তুত করা হচ্ছে। এতে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্ট নতুনভাবে সংজ্ঞায়িত করা হবে এবং এসব কনটেন্ট প্রচার ও প্রকাশ প্রতিরোধে নতুন শাস্তির বিধান যুক্ত করা হবে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশের আইনে এমন কোনো বাধ্যতামূলক বিধান নেই, যার মাধ্যমে মেটার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট অপসারণে বাধ্য করা যায়। তবে নতুন সংশোধনীতে সময়সীমাভিত্তিক কনটেন্ট অপসারণ, রিপোর্ট করা কনটেন্টের দ্রুত নিষ্পত্তি এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয়ের বিধান রাখা হবে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিটিআরসি এবং সংশ্লিষ্ট সাইবার সংস্থাগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণ, ব্লক বা স্থানান্তরের ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও ডিজিটাল অপরাধ মোকাবিলায় নতুন আইন আনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে ১৮৬৭ সালের পুরোনো আইন দিয়ে জুয়া সংক্রান্ত অপরাধ মোকাবিলা করতে হচ্ছে। নতুন “জুয়া প্রতিরোধ আইন” চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সংসদ অধিবেশনেই তা উপস্থাপন করা হতে পারে।

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে নিয়োজিত কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ, অস্ত্র, ল্যাব সুবিধা ও ডগ স্কোয়াডের ঘাটতি রয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে আইনি সংস্কার আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page