1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ মা-ছেলে

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় নিজ ঘরে থাকা এক মা ও তার ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তার ছেলে মোহাম্মদ ইউসুফ। স্বজনেরা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষ চলাকালে ক্যাম্পে অন্তত ১০০ থেকে ২০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। রোহিঙ্গাভিত্তিক দুটি সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা আর্মি’ (এআরএ) ও ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-র সদস্যরা এ গোলাগুলিতে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।

হঠাৎ করে ব্যাপক গোলাগুলির শব্দে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে সাধারণ রোহিঙ্গারা ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, দুই পক্ষের গোলাগুলির খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আহত মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page