ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই সরে আসার সুযোগ থাকলেও যুদ্ধ শেষ করেই যুক্তরাষ্ট্র ফিরবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ নিয়ে তার কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে। চাইলে যুক্তরাষ্ট্র এখনই ফিরে যেতে পারে, তবে তিনি এই সংঘাতের সমাপ্তি চান।
ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। যদিও তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
ইরানের তেল সম্পদ নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সুযোগ থাকলে তিনি সেই তেল দখলে নিতেন এবং তা থেকে বিপুল অর্থ আয় করতেন।
একই সঙ্গে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি চান না বলেও উল্লেখ করেন।