1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ জুলাই থেকে সবার জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, ফুটপাতের ব্যবসায়ীদেরও ব্যবহার করতে হবে: গভর্নর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ রোববার যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে, আলোচনায় জেনেভা বাজেট এবার জনগণের ইচ্ছার প্রতিফলন, সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সুন্দরবনের জলদস্যুদের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে রামপালে গ্রেফতার ১ মুক্তির পর পাইরেসির কবলে ‘রকস্টার’, উদ্বেগে নির্মাতা ও চলচ্চিত্র অঙ্গন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপে জয় দিয়ে শুরু দক্ষিণ কোরিয়ার বিএনপি সরকার গঠিত হলে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়া হবে: মঈন খান স্পেসএক্সের আইপিওর পর ইলন মাস্কের সম্পদ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর দাবি

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে চোলাইমদসহ মাদক কারবারি ও পলাতক আসামিসহ গ্রেফতার ৪

কামরুল, রাঙ্গামাটি রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার দেশীয় চোলাইমদসহ এক মাদক কারবারি এবং সাজা পরোয়ানাভুক্ত ও পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে মঙ্গলবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিসিক শিল্পনগরী সংলগ্ন মানিকছড়ি এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি মামলা (মামলা নং-০৭) দায়ের করা হয়েছে।

এছাড়া আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে তবলছড়ি নীচের বাজার এলাকা থেকে মো. সাহাব উদ্দীন ওরফে শাহাবউদ্দীনকে গ্রেফতার করা হয়। তিনি দণ্ডবিধির ৪২০ ধারার একটি মামলায় (সিআর-১৯১/২১) সাজাপ্রাপ্ত আসামি।

অন্যদিকে শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে শুভ দত্ত (২৮) এবং রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকা থেকে মো. হৃদয় (২৭) নামের আরও দুই পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে পুলিশ।

অভিযান সম্পর্কে কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page