1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

৭ জুন শুরু হতে পারে এইচএসসি, আসছে অভিন্ন প্রশ্নপত্র

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এর সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পরই সময়সূচি চূড়ান্ত হবে।

এ বছর এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।

শিগগিরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!