1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান স্থল অভিযান: তেহরান সর্তক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ খবর সামনে আসার পর তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম করেছে ‘ওয়েলকাম টু হেল’ (জাহান্নামে স্বাগতম)। প্রতিবেদনে মার্কিন সেনাদের জন্য কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে, বলা হয়েছে, কেউ যদি ইরানের মাটিতে পা রাখে, তারা ‘কফিনে করেই ফিরবে’।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে। ওয়াশিংটন ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন মোতায়েন হলে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের সঙ্গে সংঘাত এড়াতে শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হবে এবং তিনি স্থলযুদ্ধে সেনা পাঠানোর কোনো ইচ্ছা রাখেন না।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্য হলো ট্রাম্পকে সামরিক বিকল্পের পরিধি বাড়িয়ে দেওয়া। ইতিমধ্যে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা ওই অঞ্চলে পাঠানো হয়েছে। তাদের অবস্থান ইরান ও গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড-এর কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একজন ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তেহরান হুথি বিদ্রোহী সক্রিয় হতে পারে এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে, যা নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে দিতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা তেহরানের কেন্দ্রে ‘ইরানি সন্ত্রাসী শাসনের’ অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে এবং একই দিনে বৈরুতের দক্ষিণাঞ্চলেও হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পুনরায় হামলা চালিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!