1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। সবাই মাদ্রাসার ছাত্র এবং তাদের অধিকাংশের মাথায় আঘাত পাওয়া গেছে।

চকবাজার থানা পুলিশের সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অস্থায়ী আদালত থেকে এনে রাখা কিছু লোহার রড নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত সাতজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!