1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

যশোরে ১৩ মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

যশোর শহরের বেজপাড়ায় চারতলা ভবনের একটি ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি ও কথিত পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাত ৩টা ৮ মিনিটের দিকে বেজপাড়া ছায়াবিথী রোডের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে চারটি কক্ষের তালা ভেঙে প্রায় ৭৫ হাজার টাকা, ২০০ ভরি রুপার অলংকার, পাঁচ জোড়া স্বর্ণের কানের দুল ও একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন নিয়ে যায়।

এ ঘটনায় ৭ আগস্ট ফ্ল্যাটের মালিক এরশাদুল কবীর চৌধুরী কোতোয়ালি থানায় মামলা করেন। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মেহেদী হাসান মানিককে শনাক্ত করে।

পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালালে তিনি পালিয়ে যান। পরে তার স্ত্রী বিথী খাতুনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন, দুই জোড়া রুপার নূপুর, একটি রুপার ব্রেসলেট ও দুটি স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page