ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন মো. সাহাবুদ্দিন।
দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি) — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি) — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ (এমপি) — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ (এমপি) — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি) — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি) — মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু (এমপি) — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি) — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু (এমপি) — ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী (এমপি) — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি) — বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী (এমপি) — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন (এমপি) — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম (রিতা) (এমপি) — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি) — পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু (এমপি) — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান (এমপি) — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের (এমপি) — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান (এমপি) — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
নির্দিষ্ট মন্ত্রণালয় এখনও নিশ্চিত নয়:
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
১. এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
২. অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৩. মো. শরিফুল আলম — বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট
৪. শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
৫. সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
৬. ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি
৭. ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ
৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
১০. হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু
১১. মো. রাজিব আহসান — রেলপথ; নৌ-পরিবহন
১২. মো. আব্দুল বারী — জনপ্রশাসন
১৩. মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি — অর্থ; পরিকল্পনা; স্বরাষ্ট্র
১৫. ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক
১৬. ফারজানা শারমীন — মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ
১৭. শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; ধর্ম; আইন
১৮. মো. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ
১৯. ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
২০. এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
২১. এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
২২. আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ণ ও গণপূর্ত
২৩. ববি হাজ্জাজ — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি বিষয়ক
বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়