1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

কৃষক-ভ্যানচালক-হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, নড়াইলে ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় বিভিন্ন পেশাজীবীর ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত মূল হোতা ও ডাকাতিসহ ৯ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জোকারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন আরোজ আলী শেখ (৫০)। তিনি জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলাসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির মোট নয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরোজ আলীর অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার সকাল থেকেই অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে তার বাড়ির আশপাশে অবস্থান নেন, যাতে তিনি কোনো ধরনের সন্দেহ করতে না পারেন।

দিনভর নজরদারির পর রাত ৮টার দিকে তার বাড়ির পাশের একটি বাগানের ছোট্ট খুপড়ি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি ইদ্রিস আলী বলেন, দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারে পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page